Tuesday, July 20, 2021

১৪৪২ হিজরীর ঈদুল আযহা ২ দিন দেশ অনুযায়ী আলাদাভাবে পালিত হলো

 

সৌদি আরব'সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহামারির কারণে এ বছরও কিছুটা সাদামাটা উদযাপন। বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও শামিল হন ঈদের আনুষ্ঠানিকতায়। মোনাজাতে বিশ্বশান্তি ও মহামারি থেকে মুক্তি কামনা করা হয়।




https://www.youtube.com/watch?v=z5Y_8TA15ok

বাংলাদেশের পূর্বে ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,জাপান,সিঙ্গাপুর ইত্যাদি,

বাংলাদেশের পশ্চিমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এবং ইউরোপ-আমেরিকার সব দেশ ২০ জুলাই ২০২১ মঙ্গলবার হজের পর পর দিন আজ ঈদুল আযহা পালন করলো । কাল বুধবার মোতাবেক ২১ জুলাই ২০২১ বাংলাদেশ ঈদুল আযহা পালন করবে ।

অর্থাৎ ১৪৪২ হিজরীর ঈদুল আযহা ২ দিন দেশ  অনুযায়ী আলাদাভাবে পালিত হলো । অথচ কুরআন ও হাদিস অনুযায়ী হজের পরের দিন একই দিনে সব দেশকেই ঈদ পালন করার কথা । কিন্তু বাস্তবতা ভিন্ন ।


শেয়ার করুন

0 comments: