Showing posts with label খোলা খাতা. Show all posts
Showing posts with label খোলা খাতা. Show all posts

Friday, March 4, 2022

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ১০ম দিন

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ১০ম দিন

 

আজ ৪ঠা মার্চ ২০২২ ।  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ ১০ তম দিন । ইউক্রেন ক্রমাগত পরাজিত হতে যাচ্ছে । ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রাশিয়া দখল করে ফেলেছে ।

 


রাশিয়ান সৈন্য বাহিনী ইউক্রেনের উত্তর দিকে রাজধানী কিয়েভ  অভিমুখে ইউক্রেনের উত্তর পশ্চিম দিক হতে অগ্রসর হচ্ছে । ইউক্রেন সৈন্যরা যথেষ্ঠ প্রতিরোধ করলেও রাশিয়ান সৈন্যরা এগিয়ে যাচ্ছে ।  

 

ইউক্রেনের দক্ষিণের সেনা ঘাটি শহর ও শিল্প এলাকা মিকোলাইভ রাশিয়া অধিকার করার দ্বারপ্রান্তে । এই শহর পুরোপুরি রাশিয়া দখল করে নিলে ইউক্রেন অর্থনৈতিকভাবে ও সামরিকভাবে ক্ষতিগ্রস্হ হবে ।  

 

ইউক্রেনের দক্ষিণ পশ্চিমস্হ কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা বন্দর শহরে রাশিয়ান নৌ বাহিনী প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে । ওডেসা বন্দর রাশিয়া দখল করে নিলে ইউক্রেন সমুদ্রপথে বিশ্বের সাথে যোগাযোগ পথ ৯৫% হারিয়ে ফেলবে ।

 

দক্ষিণ-পূবের  গুরুত্বপূর্ণ মাইরিয়োপোল বন্দর শহর রাশিয়ান সৈন্যরা যুদ্ধ করে সফলতা লাভ করেছে ।

 

মারিয়োপোল ইউক্রেনের তৃতীয় নৌ বন্দর ।  রাশিয়া দক্ষিণ দিক থেকে ইউক্রেনকে জলপথ হতে বিচ্ছিন্ন করতে চেষ্টা করছে যাতে বিদেশের কোন যুদ্ধ জাহাজ ইউক্রেনকে সমুদ্রপথে সাহায্য করতে না পারে ।

 

ইউক্রেনের খারকভ শহরে যুদ্ধ চলছে ।

রাজধানী কিয়েভের চারপাশে প্রচুর সৈন্য সামন্ত জড়ো করেছে রাশিয়া । রাশিয়া ইউক্রেনকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে ।

 

রাশিয়া যুদ্ধে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে । কারণ ইউক্রেন প্রবলভাবে প্রতিরোধ করছে । অপর দিকে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে । ইউক্রেন একাই মরণপণ লড়াই করে যাচ্ছে । রাশিয়া বিপুল সমরাস্ত্র ও সৈন্য বিসর্জন দিয়েছে ।

 

ইউক্রেনের জনগণ গ্রীক আর্থডক্স খৃস্টান হলেও বিপুল সংখ্যক ইউক্রেনীয় জনগন মুসলিম । এরা ইউক্রেনের আদিবাসী সম্প্রদায় । এরা জাতিগতভাবে ক্রিমিয়ান তাতার ও ভল্গা তাতার জনগোষ্ঠীর লোক । এদের ভাষা ও সংস্কৃতির সাথে তুরস্কে ভাষা ও সংস্কৃতির সাথে মিল রয়েছে ।

 

ইউক্রেনের মুসলিমরাও ইউক্রেনের জনগন হওয়ায় যুদ্ধের শুরু হতে মাতৃভূমিকে রক্ষার জন্য রাশিয়ার আগ্রাসনের বিরোদ্ধে লড়াই করে যাচ্ছে । ইউক্রেনের মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১০ লাখ মুসলিম । সংখ্যাটি কম নয় ।

 

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে এক সময় মুসলিমরা ক্রিমিয়া খানাত নামক মুসলিম দেশ কায়েম করেছিলো । রাশিয়ান সম্রাজ্য সপ্তদশ শতকে এই দেশ দখল করে নেয় । পরে ক্রিমিয়া ইউক্রেনের অংশ হয় । কয়েক বছর আগে রাশিয়া আবার ইউক্রেন হতে ক্রিমিয়া দখল করে নেন ।

 


 

Saturday, January 18, 2020