Showing posts with label উদ্যান ও নিসর্গ. Show all posts
Showing posts with label উদ্যান ও নিসর্গ. Show all posts

Thursday, December 15, 2022

ছাদে সরিষা বাগান করার সহজ পদ্ধতি

ছাদে সরিষা বাগান করার সহজ পদ্ধতি

 


হেমন্ত কাল ও শীত কালে সরিষা বোনার সময়  

ছাদ বাগানে আজই সরিষা বপন করুন । মোটামোটি ০৫ দিনের মধ্যে এমন ফুল পাবেন এবং ৫০ দিন পর বোনাস হিসেবে সরিষা পাবেন ।

১২ ইঞ্চি টবে গোবর সার দিয়ে মাটি তৈরী করে এক চা চামচ সরিষা বপন করুন । সরিষা বপনের তিন দিন পর ছোট গাছ হবে । তারপর প্রতি দুই দিন পর পানি দিতে হবে ।

সরিষা ছাদ বাগানে স্হান দেওয়ার গুরুত্ব অনেক :

১. ফুল, পাখি ও মৌমাছির সমারোহ বৃদ্ধির জন্য ।

২. ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য

৩. নিদ্রাহীনতা ও ক্যান্সার প্রতিরোধক

৪.শ্বাসকষ্টের প্রদাহ হ্রাস করে।

৫. রক্ত সঞ্চালন, হজম প্রক্রিয়া এবং হরমোন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়।

৬. সেক্স পাওয়ার বাড়ানোর জন্য

৭. খুশকি দূর করে এবং চুল বৃদ্ধি করার জন্য

৮. চুল পাকা রোধ করার জন্য

৯. ত্বকের কালো দাগ দূর করার জন্য

১০ .ঠোঁটের শুষ্কতা দূর করে এবং ত্বকের প্রদাহ দূর করে।

১১. নাকের বদ্ধভাব দূর করার জন্য

১২. সরিষা খেতে সেলফি তোলার জন্য

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি .....

 

বাংলাদেশি গার্ডেন

বাংলাদেশি গার্ডেন


 


প্রতিটা জাতির বাগান করার নিজস্ব পদ্ধতি আছে । আমাদের দেশ এক সময় শাসন করতো তুর্কি, মোঘল ও ইরানীরা । তারা তুর্কি , মোগল ও ইরানী বা পার্শি রীতি বাগান করতো । যেমন : লালবাগ কেল্লা গেলে দেখবেন ইরানী পদ্ধতিতে বাগান ।

কুরআনের আয়াতের বিষয়কে কেন্দ্র করে কুরআনিক গার্ডেন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ।

বাংলাদেশিদের বাগান করার নিজস্ব পদ্ধতি নেই - এই কথাটা আমরা ভুল প্রমাণ করবো । বাংলাদেশিদের বাগান করার নিজস্ব পদ্ধতি আছে । আর তাহলো বাংলাদেশি গার্ডেন বা বাংলাদেশি উদ্যান ।

গার্ডেনে শুধু মাত্র বাংলাদেশি ফুল-গাছ-লতা-পাতা থাকবে । বর্তমানে এমন গার্ডেন নেই । এই উদ্যান আমাদের মূল্যবোধ, আবহাওয়া ও মাটিকে ধারণ করবো ।

 

Saturday, September 17, 2022

শিপ চর হলো বাংলাদেশের সর্ব দক্ষিণের সদ্য জেগে ওঠা দ্বীপ

শিপ চর হলো বাংলাদেশের সর্ব দক্ষিণের সদ্য জেগে ওঠা দ্বীপ

 


শিপ চর হলো বাংলাদেশের সর্ব দক্ষিণের সদ্য জেগে ওঠা দ্বীপ । এর অবস্হান হলো পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শেষ প্রান্ত হতে প্রায় ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে । মানচিত্রে এর অবস্হান ২১.৭৮২২৯৪ ডিগ্রী অক্ষাংশএবং ৯০.৫৯২৯৫৩ ডিগ্রী দ্রাঘিমাংশ ।

Ship Island / শিপ চর হলো পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চর মন্তাজ ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকা হলেও এই দ্বীপ মাত্র কয়েক বছর হলো জেগে উঠেছে বলে জনবিরল । এখানে শুধুমাত্র জেলেরা মাছ ধরার সময় বিশ্রাম নেয় । এই দ্বীপে এখনো তেমন গাছপালা জন্মায়নি । 


এই দ্বীপে এখন ধানসি বা বুনো ধান বা ধানিঘাস জন্মাচ্ছে । ধানসি  এর বৈজ্ঞানিক নাম Porteresia coarctata (Roxb.) । এটা ধান জাতীয় উদ্ভিদ । ধানসি মূলের  মাধ্যমে বংশ বৃদ্ধি করে ।অপর দিকে ধান গাছ বীজের মাধ্যমে বংশ বৃদ্ধি করে ।

এই ব্যতিক্রম ধর্মী উদ্ভিদ নতুন দ্বীপ বা চরে প্রথম দিকে জন্মায় এবং নতুন দ্বীপের মাটিকে শক্ত বা মজবুত করে যাতে মাটি পানি বা বাতাসের মাধ্যমে বিলীন না হয় । তারপর নতুন দ্বীপে উরি ঘাস জন্মায় । 

এর পর সুন্দর বনের শ্বাসমূল আছে এমন গাছ যেমন : সুন্দরী, গেওয়া, কেওড়া গাছ জন্মায় । এসব গাছ নতুন দ্বীপকে সমুদ্রে বিলীন হতে দেয় না । এসব গাছের পাতার লোভে কোন না কোনভাবে সুন্দর বনের প্রাণীরা এসব নতুন দ্বীপে এসে হাজির হয়ে বংশ বৃদ্ধি করে নতুন ইকোসিস্টেম বা পরিবেশ বৈচিত্র সৃষ্টি করে নতুন দ্বীপকে প্রান্তবন্ত করে তুলে ধরে ।

এই দ্বীপে যাওয়ার নিয়ম হলো :

১. ঢাকা হতে গলাচিপা উপজেলার শেষ প্রান্তের লঞ্চঘাটে যাওয়া ।

২.তারপর লঞ্চে করে চর মন্তাজ ইউনিয়নে যাওয়া ।

৩. চর মন্তাজে স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও ফরেস্ট অফিস হতে সোনার চর দ্বীপ যাওয়ার অনুমিত নেওয়া ।

কারণ –

চরমন্তাজ হতে চর আন্ডা/আন্ডার চর দ্বীপ/ চর আন্ডা গ্রাম হয়ে সোনার চর যেতে হয় । সোনার চর হতে প্রায় ১০ কিলোমিটার দূরেই শিপ চর ।

সোনার চর হলো অভয়ারণ্য । এখানে সুন্দরবনের জীব জন্তু ছাড়া মানুষ থাকা নিষিদ্ধ । কারণ এটাকে ফরেস্ট অফিসের লোকরা পাহাড়া দেয় ।

সোনার চরের সমুদ্র সৈকত সেন্ট মার্টিন ও ছ্যাড়া দ্বীপের পর হলো বঙ্গোপসাগরের সর্বশেষ সমুদ্র সৈকত । এটা অবিকল সুন্দরবনের মতো । শুধু বাঘ নেই ।

 

৪. চরমন্তাজের শেষ সীমা পেরিয়ে চর আন্ডা / আন্ডার চর নাম দ্বীপে খেয়া নৌকায় করে যেতে হবে । চর আন্ডাতে একটা প্রাথমিক বিদ্যালয় আছে । হাতে গোনা কয়েকটা পাকা বাড়ি আছে । এটা চরমন্তাজ ইউনিয়নের গ্রাম । লোক সংখ্যা ২ হাজারের মতো ।

চর আন্ডা/ আন্ডার চর দ্বীপ এলাকা হওয়ায় এখানে শহরের মতো তেমন কোন সুবিধা নেই । দ্বীপের বৈশিষ্ট্য অনেকটা সুন্দর বনের মতো । সুন্দরবনের গাছ এখানে রয়েছে । সুন্দরবন ও গ্রামের ছোঁয়া দুটোই এখানে পাওয়া যায় ।

৫. চর আন্ডা / আন্ডার চরের  দক্ষিণের শেষ সীমা হতে ট্রলারে করে সোনার চরের ঘাটে যেতে হবে । যেতে সময় লাগে ২ মিনিট ।  সেখানে বন কর্মকর্তাদের কাছ হতে অবস্হানের অনুমতি নিতে হবে । সোনার চরে রাতে থাকা নিষিদ্ধ ।

 

৬. সোনার চর সৈমুদ্র সৈকত হতে ১০ কিলোমিটার দূরে শিপ চরের অবস্হান । মানচিত্রে এর অবস্হান ২১.৭৮২২৯৪ ডিগ্রী অক্ষাংশএবং ৯০.৫৯২৯৫৩ ডিগ্রী দ্রাঘিমাংশ ।

সুতরাং ট্রলারে করে এই দ্বীপে যেতে হবে ।

শিপ চর-এর বৈশিষ্ট্য :

১. শিপ চর  একটা ফুটবল মাঠের সমান আয়তনের ছোট দ্বীপ। লম্বায় বড় জোড় ৩০০ ফুট ও পাশে ৩০০ ফুট । বাকি অংশ অধিকাংশ সময় বাকি অংশ সমুদ্রের পানির নিচে থাকে ।

২. দ্বীপটা দুইটা অংশে বিভক্ত । অনেকটা ধনুকের তীরের মতো দেখতে । মাঝে একটা অগভীর খাল আছে ।

৩. সামান্য কিছু ছোট গাছ  আছে ।

৪. শিপ চরের পর সমুদ্রে পটুয়াখালী জেলা বরাবর বাংলাদেশের আর মাটি নেই ।

৫.বিশ্রাম নেওয়ার জন্য তাবুর বসানোর পর ১০ ফুট দুরে সমুদ্রের জোয়ারের পানি দেখা যায় । সহজ কথা, এখানে আসলে চার দিকে পানি আর একটা গভীর শূণ্যতা অনুভব হয় ।

৬. শুয়ে থাকলে সমুদ্রের গর্জন কানে ধরা দেয় ।

৭. অভিজ্ঞ জেলেদের সাথে থেকে রাতে পূর্ণিমার জোছনার আলো উপভোগ করা যেতে পারে শিপ চরে কিছু সময় অবস্হান করে ।

৮. শীতকালে বঙ্গোপসাগরের চর বা দ্বীপ ভ্রমণ করা উত্তম হওয়ায় শিপ চরে শীত কালে ভ্রমণ করতে যেতে হয় ।

৯. সমুদ্রের রূপালী আভা, পূর্ণিমার জোছনা, হাল্কা হিম হিম বাতাস,ভোরের কুয়াশার চাঁদর, সকালের শিশির, সকাল ও বিকেলে একই সহানে সূয় উদয় ও অস্ত পর্যবেক্ষণ, রাতে পরিস্কার আকাশের নক্ষত্রমালা দেখা ও সমুদ্রের টেউয়ের ছোঁয়া পাওয়ার জন্য সর্বোত্তম স্হান হলো চর আন্ডা, সোনার চর ও শিপ চর ।

সাবধানতা –

 ১.ট্রলারের ইঞ্জিন নষ্ট হয় সে দিকে সতর্ক থাকতে হবে ।

২. সমুদ্রে ৩ নং বিপদ সংকেত থাকলে ভ্রমণ হতে বিরত থাকতে হবে ।

৩. ভ্রমণের জন্য লাইভ জ্যাকেট, তাবু ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ নূন্যতম ১০ কেজি বস্তু নেওয়ার মতো স্বাস্হ্য ও ধৈর্য্য রাখতে হবে ।

৪. স্হানীয় জনগণের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার বজায় রাখতে হবে ।

৫. এসব দ্বীপ বা চরাঞ্চলের এর কাদামাটি খুব নরম হওয়ায় অনেক স্হানে কোমড় পরিমান ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।  সুতরাং সতর্ক থাকতে হবে ।

৬. শব্দ দূষণ করা যাবে না । ময়লা আবর্জনা যথাস্হানে ফেলতে হবে ।

 

 

আন্ডার চর, সোনার চর ও শিপ চর গবেষক ও  রোমাঞ্চপ্রিয়দের কাছে গুরুত্বপূর্ণ । কারণ:

১. এগুলো পরিবেশের জীবন্ত যাদুঘর ।

২. দ্বীপ কীভাবে গড়ে ওঠে ও  দ্বীপের জীব বৈচিত্র কীভাবে সৃষ্টি হয় তা জানা যায় ।

৩. বায়ু দূষণ ও আলোক দূষণ কম থাকায় মহাকাশ গবেষণা সহজতর হয় ।

৪. সমুদ্র বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার উৎকৃষ্ট স্হান ।

৫. নেচার ফটোগ্রাফির জন্য উত্তম স্হান ।

৬.যাদের টেলিস্কোপ আছে ও ডিএসএলআর ক্যামেরা আছে তারা আকাশের গ্রহ নক্ষত্রের ছবি সুন্দরভাবে তুলে পারেন এখানে।

৭. রোমাঞ্চপ্রিয় ও ভ্রমণ প্রিয় লোকদের জন্য  উৎকৃষ্ট স্হান ।

 

 

জেনে রাখা ভাল:

১. শিপ চর যেখানে অবস্হিত সেখানে এক সময় বড় একটা জাহাজ ডুবে যায় । জাহাজের চার পাশে পলি জমে দ্বীপটি সৃষ্টি হয়েছে বলে দ্বীপটার নাম জেলেরা দেয় শিপ চর ।

২. আন্ডার চর ( অফিসিয়াল নাম চর আন্ডা ) নাম হওয়ার কারণ দ্বীপটা দেখতে ডিমের মতো ।

৩. চর মন্তাজ দ্বীপ/ ইউনিয়নের নাম হয়েছে জনৈক মন্তাজ নামক লোকের নাম অনুযায়ী ।

৪. সোনার চরের নাম সোনার চর হওয়ার কারণ হলো :

সোনার চরের সৈকতের বালিতে সূর্যের আলো যখন প্রতিফলিত হয় তখন সোনার চরের বালিকে সোনার মতই উজ্জ্বল মনে হয়। বলা যায় সূর্যের আলোতে রাঙ্গানো এক স্বর্ণময় বালুকাবেলা ।

 

উপসংহার :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার শেষ সীমা হতে সমুদ্র পথে সোনার চরের দূরত্ব ৮০ কিলোমিটার । সোনার চর হতে প্রায় ১০ কিলোমিটার দূরে শিপ চর । এই ভ্রমণ পথের ৮০ কিলোমিটার অনেকটা নদীতে লঞ্চ ভ্রমণের মতো । নতুনদের জন্য  সোনার চর হতে শিপ চর সমুদ্র পথে ভ্রমণ অনেকটা বিপদ সংকুল । কারণ এই ভ্রমণপথটা সমুদ্রে । সোনার চরের আগের জলপথ হলো বিভিন্ন নদী ও চরের খাল দিয়ে লঞ্চ ভ্রমণ ।

যারা শিপ চর ভ্রমণ শেষে চর আন্ডা/ আন্ডার চরে পূর্ণিমায় রাত্রি যাপন করেছেন তারা জীবনের শ্রেষ্ঠতম আনন্দ উপভোগ করেছেন বলে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন ।

 

গবেষক ও রোমাঞ্চপ্রিয়বৃন্দ আছেন যারা এসব দ্বীপ নিয়ে জানতে আগ্রহী ও গবেষণা করতে আগ্রহী তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোদ করছি ।

 

 

Saturday, June 26, 2021

বরগুনা দক্ষিণাঞ্চলের এক্সক্লুসিভ টুরিস্ট জোন

বরগুনা দক্ষিণাঞ্চলের এক্সক্লুসিভ টুরিস্ট জোন

বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যভরা স্থানগুলোর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা, গলাচিপার সোনার চর ও সুন্দরবন মিলে গড়ে উঠতে পারে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটায় রয়েছে ইকোপার্ক। এখানে ছোট-বড় ১২টি কিল্লা, ৭টি পুকুর রয়েছে। হরিণ বেষ্টনী, কুমির প্রজনন কেন্দ্র ও শুকর বেষ্টনীসহ একটি পিকনিক স্পট রয়েছে। ফকিরহাট বাজারের কাছাকাছি একটি ব্রিজের মাধ্যমে সোনাকাটা জঙ্গলে যাওয়া যায়। এটাই পর্যটকদের প্রবেশদ্বার। যোগাযোগ এবং থাকা-খাওয়ার ব্যবস্থা উন্নত হলে এটি হবে পর্যটনের চমৎকার স্থান।
সোনাকাটার পূর্বে কুয়াকাটা, পশ্চিমে সুন্দরবন ও হরিণবাড়িয়া, উত্তরে রাখাইন পল্লী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। সোনাকাটা থেকেও উপভোগ করা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। বঙ্গোপসাগরের তীরঘেঁষা বরগুনা জেলাটি ভৌগলিকভাবে দক্ষিণ বাংলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যস্থলে অবস্থিত। 

বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যভরা স্থানগুলোর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা, গলাচিপার সোনার চর ও সুন্দরবন মিলে গড়ে উঠতে পারে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। বরগুনা জেলার পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হলো : সদর উপজেলার গোড়াপদ্মা, ছোনবুনিয়া, বাইনচটকির চর, খাকদোন নদীর মোহনা, তালতলীর রাখাইন পল্লী, আশারচরের সমুদ্র সৈকত, শুঁটকি পল্লী, সোনাকাটা, পাথরঘাটার লালদিয়ার চর। এছাড়া সুন্দরবনের কটকা, কচিখালী, ডিমের চর এবং দুবলার চর, কুয়াকাটা, সোনারচরসহ আরও কিছু স্থান বরগুনার একেবারে কাছে। 

কুয়াকাটা পটুয়াখালীর কলাপড়া উপজেলাতে অবস্থিত হলেও ভৌগোলিকভাবে ১৯৬৯ সালেও বরগুনা জেলার অন্তর্ভূক্ত ছিল। স্বাধীনতার পর কলাপাড়াকে পটুয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সড়ক পথে বরগুনা থেকে কুয়াকাটার দুরত্ব পটুয়াখালীর তুলনায় কম। ফলে পর্যটকরা বরগুনা ভ্রমণের মধ্যে কুয়াকাটাকেও রাখতে পারেন। 

পাথরঘাটা উপজেলার সর্ব দক্ষিণে হরিণঘাটা চর। এ চরে রয়েছে হরিণ ও বন্য শুকর। রয়েছে দীর্ঘ সৈকত। সৈকতে দাড়িয়ে সূর্যাস্ত উপভোগ করা যায়। হরিণঘাটার গহীন ঝাউবনের নিচে বসে শুনতে পাবেন বাতাসের শো শো শব্দ। সমুদ্র দেখলে মনে হবে স্বপ্নের মাঝে রয়েছেন। রাতের আঁধারে হরিণের পাল এসে ঝাউবনের নিচে আশ্রয় নেয়। তাও দেখার মতো দৃশ্য। 

বরগুনার বেতাগী উপজেলায় রয়েছে মুঘল আমলের ঐতিহ্যবাহী বিবিচিনি শাহী মসজিদ। মূল ভূমি থেকে ৩০ ফুট উচ্চতায় স্থাপিত এক গম্বুজবিশিষ্ট মসজিদটি নির্মাণ করেছেন আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ (র.)। ১৬৫৯ সালে পারস্য থেকে ইসলাম প্রচারের জন্য তিনি এ অঞ্চলে আসেন। সপ্তদশ শতাব্দীতে নির্মিত মসজিদটি দৈর্ঘ্যে ৩৩ ফুট ও প্রস্থে ৩৩ ফুট। দেয়াল ৬ ফুট চওড়া। 

সুন্দরবনের সব স্পটে যেতে হলে পুরো দিনটাই লঞ্চে ভ্রমণ করতে হবে। বরগুনা থেকে সুন্দরবন ভ্রমণ খুবই সহজ। সকালে গিয়ে বিকেলে বরগুনায় ফিরে আসা যায়। অথবা ২-৩ দিনের খাবার নিয়ে লঞ্চেও থাকা যায়। সুন্দরবনের কটকাসহ আশপাশের স্পটগুলো হলো কচিখালী, ডিমের চর ও দুবলার চর। ঝাঁক বাঁধা হরিণ ও বানরসহ ভাগ্য প্রসন্ন হলে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগার। রাতে কটকার অভয়ারণ্যে ভিড় করে হরিণের পাল। 

কুয়াকাটাকে নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায় এর সৈকতে। দীর্ঘ সমুদ্র সৈকত, রাখাইন ঐতিহ্য, শুঁটকি পল্লী, ঝাউবন ও ইকোপার্কসহ নানা কারণেই কুয়াকাটা দেশের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র। কুয়াকাটা থেকে বরগুনার দূরত্ব অন্যান্য জেলার চেয়ে খুবই কম। তাই কুয়াকাটা ও বরগুনা মিলে একটি সমন্বিত পর্যটন এলাকা গড়ে উঠতে পারে। 

এছাড়াও বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ভ্রমণ স্পট। গোড়াপদ্মায় গড়ে উঠেছে ছোট আকারের পর্যটন কেন্দ্র। বিকেলের অসংখ্য মানুষ এ সব স্থানে ভিড় করেন। বরগুনা শহর থেকে ৬ কিলোমিটার পশ্চিমে রয়েছে প্রাকৃতিক জঙ্গল। চারদিকে নদীবেষ্টিত ওই জঙ্গলে রয়েছে হরিণ। পিকনিকে জন্য এটি অপূর্ব সুন্দর স্পট। এ ছাড়া লবণগোলা, ছনবুনিয়া, কুমিরমারা ও বড়ইতলাসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠা ম্যানগ্রোভ ফরেস্ট পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান। একসঙ্গে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বরগুনা একটি অসাধারণ জায়গা। 

তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা গেলে পর্যটন কেন্দ্র হিসেবে অন্যান্য জায়গার তুলনায় বরগুনা কোনো অংশেই কম হবে না।এমন কি এই জেলাকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলে গড়ে উঠতে পারে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। উত্তাল সমুদ্রের ঢেউ আর একই স্থানে সূর্যাস্ত ও সূর্যোদয়, দেখা যায় পটুয়াখালীর কুয়াকাটায়। 

আর কুয়াকাটার পশ্চিমে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটায় নির্জন গভীর অরণ্য। এখানে রয়েছে মায়াবী চিত্রা হরিণের পাশাপাশি মেছো বাঘ, কুমির,কাঠ বিড়ালিসহ বিভিন্ন বন্য প্রাণী। এরপরই পাথরঘাটা উপজেলার লালদিয়া যেখানে রয়েছে ম্যানগ্রোভ বন। কাঠের পাটাতনের ব্রিজ ধরে গভীর বনে হারিয়ে যাওয়ার সুযোগ। শুধু ব্রিজ নয়, টাওয়ারে উঠে বা ছোট নৌকা ভাড়া করে বন দেখার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। 

দক্ষিণে এ তিনটি পর্যটন কেন্দ্র পাশাপাশি হলেও দুটি নদী বিচ্ছিন্ন করেছে কেন্দ্রগুলোকে। আর একটি কেন্দ্র থেকে আরেকটিতে যাওয়ার নেই কোনো ব্যবস্থা। বিশখালী ও বলেশ্বর নদীর মোহনায় বঙ্গোপসাগরের উপকূলে এমন এক চমৎকার বন দাঁড়িয়ে আছে বরগুনার পাথরঘাটায়। হরিণঘাটার বন নামে পরিচিত এই বনে দিনদিন বেরে চলছে। ২০ হাজার একর জুড়ে দৃষ্টিনন্দন এই বনে প্রাকৃতিক কেওড়া, গেওয়াসহ সৃজিত সুন্দরী ও ঝাউবন। বন অধিদপ্তর ১৯৬৭ সালে হরিণঘাটা বন সম্প্রসারণে পরিকল্পিত বনায়ন শুরু করে। পরে ২০১৩ সালে এখানে ১০০ হেক্টর এলাকাজুড়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় নতুন বন সৃজিত হয়। বনের ভেতরে পর্যটকদের পায়ে চলার জন্য তৈরি কর হয়েছিল (ফুট ট্রেইল) বা সেতু আর এই মায়ায়ই দর্শনার্থীদের টানছে এখানে। আর এই ফুট ট্রেইল এখন ভেঙ্গে নেই বললেই চলে। এখানে চলতে গেলে মৃত্যুর ঝুকি নিয়ে চলতে হয়। কারন, এই ফুট্রেইলের পায়ে চলার পথ নির্মাণের ফলে হরিণঘাটা বন আকর্ষণীয় পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বনের ভেতর উঁচু পিলারে তৈরি করা হয়েছে চার তলা ওয়াচ টাওয়ার যার উপর দাড়িয়ে মানুষ নিরাপদ ও স্বচ্ছন্দে বনের প্রাণ-প্রকৃতি ও সাগরতীর দর্শনের সুযোগ পাচ্ছে। বনের ভেতর নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও গোলঘর যেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারে। এই বনের ভিতরের দৃশ্য দেখার জন্য ফুটট্রেইল নির্মান করার হয়েছে পর্যটকদের জন্য। হরিণঘাটা থেকে লালদিয়া সমুদ্রপাড় পর্যন্ত যেতে ৯৫০মিটার ফুট-ট্রে ব্রিজ, ৪টি পাকা গোলঘর, একটি ব্রিজ করা হয়েছে। 

ত্রিমুখী এই পর্যটন এলাকা সুন্দরবন ও কুয়াকাটার মাঝখানে। লালদিয়া, সোনাকাটা ও কুয়াকাটা নিয়ে সরকারের পর্যটন জোন করার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপায় -১

পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপায় -১

“একটি বেস্ট প্র্যাকটিস, পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপায়” লিখেছেন : কাজি জহিরুল ইসলাম 

শনিবার সকালে ঘুম থেকে উঠে যখন মর্নিং ওয়াকে বেরুলাম, তখন আমার রিভিয়েরার বাড়িকে প্রদক্ষিণ করে ছুটে যাওয়া দুই কিলোমিটারের সার্কেলটি একেবারে অচেনা লাগছে । রাস্তায় একটাও ঝরাপাতা নেই, ফুটপাথের ভাঙা কংক্রিটের ফাক গলে গজিয়ে ওঠা ঘাসের ডগা নেই । পাইনের কিরিকিরি পাতার যে আস্তরণ রোজ সকালে মাড়িয়ে পা ফেলি সেখানে এখন ঝকঝকে পিচঢালা পথের কালো চিতানো বুক । পথের ওপর একটাও সিগেরেটের বাট নেই, আবর্জনায় নাক ডুবিয়ে পড়ে থাকা ছেঁড়া পলিথিনের ব্যাগ নেই, এমন কি পথের কোথাও সাত সকালে কে এসে অমন সাফ করে দিয়ে গেল? 

আমাদের সকল উদ্বেগ, উৎকন্ঠার অবসান ঘটলো আধ কিলোমিটার পথ পার হওয়ার পরেই । যেন একটা উৎসবে মেতে উঠেছে সার্কেলের দুই পাশে বসাবসারত বাসা-বাড়ির ছয় বছরের শিশু থেকে শুরু করে ২৩/২৪ বছর বয়েসী তরুণী/তরুণ । প্রত্যের হাতে ঝাঁটা, মোশেইদ (রামদা জাতীয় ধারালো অস্ত্র, মাথার দিকটা প্রায় তিন ইঞ্চি চ্যাপ্টা), ময়লা তোলার কোদাল, খুন্তি, দুই/তিন মিটার পর পর নীল রঙ্গের বালতির সারি । আর অপেক্ষাকৃকত বড়রা, ময়লাভর্তি ভ্যানগুলো ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট স্হানে ।

এক্তেদার সাহেব অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে বল্লেন, ও তাহলে এই হলো ঘটনা ! হাঁ, এই হলো ঘটনা । ঘটনাটি আমি এজন্য লিখছি, এটিকে একটি বেস্ট প্র্যাকটিস হিসাবে চিহ্নিত করে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই ।
আজ আবিদজানের যে সব ছেলে-মেয়েরা নীল বালতি নিয়ে ভোর পাঁচটায় রাস্তায় নেমে এসেছে নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য, তারা সবাই আমাদের মতোই তৃতীয় বিশ্বে বসবাসকারী স্কুল কলেজে পড়ুয়া ছেলে-মেয়ে । এটা ওদের দীর্ঘ দিনের প্র্যাকটিস । ফরাসীরা দীর্ঘ ঔপনিবেশকালে অন্য অনেক জিনিজের মতো পরিচ্ছন্নতাও যে একটি শৈল্পিক সৌন্দর্য এই বোধ ওদের মগজের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, যা ইংরেজ আমাদের শেখাতে পারেনি । 

এই পরিচ্ছন্নতা অভিযানটি ওরা চালায় মাসে একদিন, একটি নির্দিষ্ট শনিবারে । করো চোখে মুখে ক্লান্তির ছাপ নেই, অবসন্নতা নেই । সকলেই যেন একটি উৎসব আনন্দে উদ্দেপিত, উদ্বেলিত । যেন এক মহৎ কর্মযজ্ঞে শামিল হতে পেরে ধন্য সবাই । মুখে হাসি নিয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা ভোরের ফুরফুরে হাওয়ার মতো উডে বেড়াচ্ছে । একটু যারা বড় তারা নিজেরা কাজ করার পাশাপাশি অন্যদের কাজ মনিটরও করছে । যদি কোন শিশু কাজ রেখে ধুলা বালি দিয়ে খেলতে নেমে গেল, তখন হাসি দিয়ে ওকে কাজে ফিরিয়ে আনছে । ফরাসী ভাষায় এমন কিছু বলছে, অনুমাণ করছি, আজকের এই কাজ করাটাই খেলা, এমন কিছু বুঝতে পেরে শিশুটি দৌড়ে এসে কাগজ কুড়াতে শুরু করে দিলো । পিচঢালা পথটি দুই কিলোমিটারের একটি বৃত্ত রচনা করে যেখান থেকে শুরু হয়েছিলো আবার ঠিক সেখানে এসেই শেষ হয়েছে । অথবা বলা যায় পথটি কেবল অনন্তকাল ধরে বৃত্তাকারে ঘুরছেই, শেষ খুঁজে পাচ্ছে না । 


পথের ডানদিকে অর্থাৎ বৃত্তের বাইরের অংশে প্রায় পঞ্চাশ মিটার ফাঁকা জায়গা, পিচঢালা পথটির সমান্তরাল ছুটে গেছে, যা ঘাসের ঘন অবণ্য আর মাঝে মাঝে আপন মনে বেড়ে ওঠা বনবট,বিশাল মোটা মোটা নিম, পান্হনিবাস, ভোগেনভেলিয়া, মাধবলতাসহ নানান প্রজাতির বৃক্ষলতায় শোভিত । তার পেছনেই সারি সারি হলুদ রঙের তিন তলা বাড়ি । এরই একটি বাড়িতে আমার বাসা । আর বাঁ দিকে, অর্থাৎ সার্কেলের ভেতরে একই দুরত্বে গড়ে উঠেছে বিশাল জায়গা জুড়ে একেকটি নয়নাভিরাম ভিলা । এক দল তরুণ অন্তহীন উৎসাহে মেশিন চালিয়ে দু’পাশের এই ফাঁকা জায়গায় গজানো ঘাসবন ট্রিম করছে । এক দল ফুটপাথের পাথরের ফাঁকে গজানো ঘাসের ডগা কেটে সাফ করছে, এক দল রাস্তা ঝাড়ু দিচ্ছে, এক দল কোদাল নিয়ে নীল বালতিতে পাথরের ধুলি কাদা, ছেড়া কাগজ, কয়লা আবর্জনা ঝরাপাতার স্তুল তুলে নিচ্ছে । ভ্যানগাড়িগুলো কাছে এগিয়ে আসতেই ময়লাভর্তি সারি সারি নীল বালতি তাতে উপুড় হয়ে যাচ্ছে । যেন একটা প্রশিক্ষিত চেইন ওয়ার্ক । পরিস্কার করতে করতে পুরো দলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পেছনে রেখে যাচ্ছে একটি ঝকঝরে পরিচ্ছন্ন পথ ও তার পরিবেশ । 

গত জুলাই মাসে যখন ঢাকায় যাই, তখন দেখলাম গুলশান এক নম্বরেরে সেই অতি পরিচিত সার্কেলটি আর নেই । ওখানে এখন লাইট ফাইট লাগিয়ে একটা জবরদস্ত চৌরাস্তা বানানো হয়েছে, যদিও এতে জানজট আরও বেড়েছে । সৌন্দর্য বর্ধনের জন্য তারই দুপাশে ছোট দুইটি আইল্যান্ডে বাগান করা হয়েছে । খবররের কাগজ কিনতে যখন ডিসিসি মার্কেটে গেলাম তখন দেখি একটি ২৪ ২৪ বছরের যুবক সেই বাগান সাফ করছে । ওর সাফ করার ধরণ দেখে আমার খুব হাসি পেল । বাগান থেকে কুড়িয়ে এসে সে ছেড়া কাগজের টুকরাগুলি পথের ওপর ছড়িয়ে দিচ্ছে । ভাবলাম, ওকে দুটো কথা বলা আমার নাগরিক দায়িত্ব । এগিয়ে গিয়ে বললাম, তুমি যে কাগজের টুকরাগুলো পথের ওপর ফেলছো, এগুলোতো বাতাসে উড়ে আবার বাগানেই ফিরে যাবে । ও খুব বিরক্ত ভঙ্গিতে আমাকে বললো, তাইলে কি করুম, আমি বললাম, একটা ব্যাগ নাও । ময়লা, আবর্জনা, কাগজের টুকরা, সিগারেট বাট এইসব কুড়িয়ে ব্যাগে ভরো । তারপর নিকটস্হ কোনো ডাস্টবিনে নিয়ে ফেল । ও বললো, ব্যাগ পামু কই ? এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই । তবে আমি আশা করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে এর একটা সদুত্তর আছে ।

আবিদজানের এই ছোট ছোট ছেলেমেয়েদের এতো গোছানো কাজ দেখে আমার কেবল গুলশানের সেই ছেলেটির কথাই মনে পড়ছে আর চোখের সামনে ভেসে উঠেছে ঢাকা শহরের, আমাদের বাড়ি ঘরের চারপাশের, আবর্জনাময় নোংরা পরিবেশের অসহায় চিত্রটি । 

আবিদজান, আইভরিকোস্ট ৩১ মার্চ ২০০৬