Sunday, June 21, 2026

দহগ্রাম ইউনিয়ন

দহগ্রাম ইউনিয়ন হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল । এটি পাটগ্রাম উপজেলা হতে মাত্র ৫৮৪ ফুট দূরে অবস্হিত । 



দহগ্রাম ইউনিয়নের পূর্ব দিকে তিস্তা নদী ও নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং বাকি তিন দিকে ভারতীয় ভূখন্ড ।

দহগ্রাম ইউনিয়নে তিনবিঘা করিডোর ব্যবহার করে যাতায়াত করতে হয়। তিন বিঘা করিডোরের দৈর্ঘ্য ৪ ফুট ও প্রস্হ ৭৯  ফুট। এটি ভারতের কোচবিহার জেলা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্হিত । 



আয়তন: প্রায় ২২.৬৮ বর্গকিলোমিটার।

জনসংখ্যা: ২০২৫ হিসেব অনুযায়ী প্রায় ২০,০০০ জন।

ইতিহাস: ১৯৮৫ সালে দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকা নিয়ে স্বতন্ত্র এই ইউনিয়নটি গঠিত হয়। দীর্ঘ সময় স্হলপথের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন থাকার পর ১৯৯২ সালে তিনবিঘা করিডোর চালুর মাধ্যমে যাতায়াত ব্যবস্থা উন্মুক্ত হয়।


নদী:

দহগ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী । দহগ্রামের প্রায় মাঝ বুক দিয়ে বয়ে গেছে সাকোয়া নদী।

দর্শণীয় স্হান:

১) তিনবিঘা কড়িডোর

২) আঙ্গোরপোতা জিরো পয়েন্ট

 ) তিস্তা নদী

 ৪) সাকোয়া নদী

 



শেয়ার করুন

0 comments: